1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় হাফ ডজ্জন মামলার আসামী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় হাফ ডজ্জন মামলার আসামী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৪১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ হত্যাসহ হাফডজন মামলা আসামী শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রবিবার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম শহরের নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অযোগে হাফ ডজন মামলা রয়েছে।

সোমবার দুপুর ১টায় জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই আরিফুল রহমানসহ ডিবির একটি টিম গোপন সংবাদের  ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার দেখানো মতে শয়ন ঘরে খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করে তাকে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews