1. admin@bogurapost.com : admin :
এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৮৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

প্রায় সাড়ে ১৫শ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্ত্রী ফারজানা পারভীনের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমন অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ দশমিক ২৬ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক তাহসিন মুনাবিল হক আবেদনে বলা বলেন, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এমন পরিস্থিতিতে তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চালাচ্ছেন।

অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব স্থাবর সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে সেটি উদ্ধার করা দুরূহ হতে পারে। তাই মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের স্থাবর সম্পত্তিসমূহ জরুরি ভিত্তিতে ক্রোক বা জব্দ করা প্রয়োজন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews