নিজস্ব প্রতিবেদক
নাবালিকা মেয়েকে স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলামের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় নির্মমভাবে খুন হন দরিদ্র রিকশাচালক শাকিল। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের সাতমাথায় এই মানববন্ধনে নিহত শাকিলের পরিবারের সদস্যদের পাশাপাশি বাসদ, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলাম ও তার বাহিনী যেভাবে প্রকাশ্যে শাকিলকে হত্যা করেছে, তা অত্যন্ত বর্বর ও অমানবিক। শাকিলের পরিবার এখন অভিভাবকহীন। বক্তারা খুনি জিতু ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান এবং দ্রুত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের আহ্বান জানান।
মানববন্ধনে সঞ্চালনা করেন এনসিপি বগুড়া জেলার সংগঠক শওকত ইমরান। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহেল তাকি, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ, বাসদ জেলার সদস্য সচিব অ্যাডভোকেট দিলরুবা, এনসিপি কেন্দ্রীয় সংগঠক ডা. সানি, এনসিপি জেলা সংগঠক অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জ্বীম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলার নেতা নিয়তি সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাকিব খান এবং নিহত শাকিলের দুই বোন আশা খাতুন ও মনিষা খাতুন।
উল্লেখ, ৭ম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে বিয়ে করতে না পেরে গত রোবার (১৫ জুন) দুপুরে বগুড়া শহরের শিববাটি এলাকায় ভাড়াকৃত বাসা থেকে রিকশা চালক শাকিল(৩৫) কে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে হত্যা করেছে জিতু ও সহযোগীরা। এ ঘটনায় জিতুসহ ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার পর জড়িত জিতু ইসলামকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply