1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে জুলাই আন্দোলনে শহিদ রনির মা-বোনকে মারপিট গ্রেপ্তার ২ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শিবগঞ্জে জুলাই আন্দোলনে শহিদ রনির মা-বোনকে মারপিট গ্রেপ্তার ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জে জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রনির মা-বোনকে মারপিটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
থানার মামলা সূত্রে জানা যায়, জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে ঢাকায় রিকশা চালানো অবস্থায় গুলিতে শহিদ রনির মা শাহানাজ বেগম (৪৯) ও বোন শিল্পীর (২৮) সঙ্গে মঙ্গলবার বিকেলে বিদ্যুতের বিলের টাকা প্রদান করাকে কেন্দ্র করে পাশের বাড়ির শাজাহান আলীর ছেলে ফরহাদ ও ফারুকের বাকবিতন্ডা হয়।
এরই একপর্যায়ে ফরহাদ ও ফারুকসহ কয়েকজন তাদেরকে বেধরক মারপিটে আহত করে। আহত রনির মা শাহানাজ বেগম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে রনির মা শাহানাজ বেগম বলেন, বিদ্যুৎ বিল পাবে আমি পরিশোধ করবো। কিন্তু তারা অন্যায়ভাবে আমাকে ও আমার মেয়েকে মারপিট করেছে।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে শহীদ রনির মা ও বোনকে মারপিট করা দুঃখজনক। গত রাতেই তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, মামলার প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে রনির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন।
উল্লেখ,  গত বছর জুলাই আন্দোলনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা রিকশা চালক রণি রাজধানীর সাভার বাস ষ্ট্যাণ্ডে পুলিশের গুলিতে নিহত হন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews