1. admin@bogurapost.com : admin :
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২০২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত চার গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাঁধ ভাঙার ঘটনায় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর ও ফতেহপুরসহ পানিতে প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানান, হু হু করে লোকালয়ে পানি ঢুকছে। এমন পরিস্থিতি প্রতিবছরই সৃষ্টি হয়। তাঁরা দায়সারা বাঁধ মেরামত ও নদী সংস্কারের অভাবে পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেছেন। স্থানীয়দের দাবি, দ্রুত টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উত্তর বরইয়া গ্রামের বাসিন্দা মো. মজিবুর হক খোকন জানান, বন্যার পানিতে তাঁর মুরগির খামারের দুই থেকে আড়াই হাজার মুরগি মারা গেছে।

এদিকে, পানি উত্তর বরইয়া থেকে কিছুটা নামলেও দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুরসহ পার্শ্ববর্তী নিম্নাঞ্চলগুলোতে প্লাবিত অবস্থায় রয়েছে। ফুলগাজী বাজারেও পানি ওঠায় দোকানপাটের মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া, পার্শ্ববর্তী পরশুরাম উপজেলা থেকেও নদীর পাড় দিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়েছে।

ফুলগাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘আমরা ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই। নদী সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ করে এলাকাকে রক্ষার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘বন্যা থেকে রক্ষায় ৭ হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হবে।’

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews