1. admin@bogurapost.com : admin :
মুজিবীয় শুভেচ্ছা জানালেন ছাত্রদল সভাপতি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মুজিবীয় শুভেচ্ছা জানালেন ছাত্রদল সভাপতি

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪০৭ বার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে এক পথসভায় বক্তব্যকালে সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানালেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হলে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা ছাত্রদলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে ওই নেতাকে।

অভিযুক্ত নাহিদ হাসান শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তিনি ওই ইউনিয়নের মারতা গ্রামের লোকমান হোসেনের ছালে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা ও শোনা যায়, প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান তার বক্তব্যে বলেন- উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত এক নেতা তার কাছ থেকে মাইক টেনে নেন। গত দুই-তিন দিন যাবত তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত জানান, ২০২২ সালে প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হয় নাহিদ হাসান। গত নভেম্বর মাসে প্রহলাদপুর এলাকায় বিএনপির একটি পথসভায় বক্তৃতা দেওয়ার সময় নাহিদ হাসান হঠাৎই বলে ফেলেন সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানাই। তার এ বক্তব্যটি প্রায় ৭ মাস পর একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। তবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে।

এদিকে গত ২১ জুন গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত বলে নাহিদ হাসানকে শোকজ করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়।

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন জানান, নাহিদ হাসানের এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাকে আমরা শোকজ করেছি। নাহিদের জবাব পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews