টাঙ্গাইল প্রতিনিধি
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশকে মানবিক পুলিশ হতে হবে, জনবান্ধব হতে হবে, আর জনবান্ধব পুলিশ হলেই কলঙ্ক মুছে যাবে। আর গতকাল সাবেক সিইসির সঙ্গে যে মব হয়েছে সেই ঘটনায় যদি পুলিশের কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, বন্যা যেন না হয় সে জন্য দোয়া করেন আপনারা। আর বন্যা এলে সকল প্রকার ব্যবস্থা রাখা হয়েছে কৃষকদের জন্য।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, ডিডিএলজি শিহাব রায়হানসহ জেলার বিভিন্ন স্থরের কর্মকর্তা।
এর আগে স্বরাষ্ট উপদেষ্টা টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন।
Leave a Reply