1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় অপহৃত ৩ ছাত্র উদ্ধার, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় অপহৃত ৩ ছাত্র উদ্ধার, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৪২ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ জন ছাত্র উদ্ধার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার। শহরের মালতিনগর এলাকায় কিশোর গ্যাং সদস্যরা ৩ ছাত্রকে মুক্তিপণের জন্য অপহরণ করে। পরে পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মো. আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মো. মাসুম আলম নায়েম (২৭) ও মো. মেহেদী হাসান (২৩)।  জব্দকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 শুক্রবার বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি সেনা টহল দল মালতিনগর এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে অপহৃত ৩ ছাত্রকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ জানান, অভিযানে কিশোর গ্যাং এর সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র, ১৩টি সিম কার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার, ২৭ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার সেট, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ।
তিনি আরও জানান,  সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে অপহরণ পরিস্থিতির সফল অবসান ঘটেছে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews