1. admin@bogurapost.com : admin :
২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৮৭ জন: পুলিশ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৮৭ জন: পুলিশ

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩২৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে ১ হাজার ১৫ জন বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত। বাকি ৪৭২ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১টি চায়না এসএমজি, ৪টি একনলা বন্দুক, ১টি রিভলভার, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, ১টি সিলিং, এসএমজির ৩০ রাউন্ড খালি খোসা, ২টি কার্তুজ, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ১টি দা, ১টি স্টিলের কিরিচ ও ১টি সাইকেলের চেইন উদ্ধার করেছে।

এআইজি ইনামুল হক সাগর জানিয়েছেন, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান আগামীতেও চলমান থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews