বগুড়াপোস্ট ডেস্ক
একজন পুলিশ কনস্টেবল প্রতি মাসে বাবা-মা’কে ১০ হাজার টাকা পাঠান- এমন কথা শুনে ঐ পুলিশ কনস্টেবলকে বাহবা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এক ভিডিওতে দেখা যায়- একটি অনুষ্ঠানে ঐ পুলিশ কনস্টেবল নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন- এমন সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ঐ পুলিশ কনস্টেবলকে জিজ্ঞেসা করেন- কয় টাকা জমাও। বেতন পাও কত? বাবা-মা’কে কত দাও। জিপি ফান্ডে কত জমাও। কত টাকা জমছে এমনসহ আরো অনেক প্রশ্ন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জবাবে পুলিশ কনস্টেবল বলেন, বেতন পায় ১৬২২০ টাকা। প্রতি মাসে বাবা-মা’কে ১০ হাজার টাকা পাঠায়। জিপি ফান্ড কিছু টাকা কেটে রাখে। আর একটা ব্যাংকে কিছু জমায়। সেখানে ৫ থেকে ৬ হাজার টাকা জমেছে।
অন্য প্রশ্নের জবাবে কনস্টেবল বলেন, নতুন চাকরি। দেড় বছর হয়েছে। টাকা জমানো বাড়াবো।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিয়ের জন্য তো টাকা জমানো দরকার। না যৌতুক নিবে। তখন পুলিশ কনস্টেবল বলেন, না যৌতুক নেব না। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে জমাতে হবে তো তাহলে। দেড় বছর চাকরির বয়সে কমপক্ষে ১৫ থেকে ১৮ হাজার টাকা জমাতে হবে।
তখন পুলিশ কনস্টেবল বলেন, এখন থেকে আর একটু বাড়াব। পরে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেন কয় ভাই-বোন? জবাবে পুলিশ কনস্টেবল বলেন, দুই ভাই, দুই বোন। গুড; ভালো করে চাকরি করো।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply