1. admin@bogurapost.com : admin :
ইভিএমে আর নির্বাচন নয়, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

ইভিএমে আর নির্বাচন নয়, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৭৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর কোনো নির্বাচনে ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। এজন্য একটা প্রকল্প নেয়া হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট হবে, আগে যেমন ব্যালট পাঠানো হতো।

তিনি বলেন, শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না। প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে। আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

এই নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। প্রবাসীরা আগামী সংসদ নির্বাচনে ভোট দেবেন। পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট হবে আইটি সাপোর্টেড। একটি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews