1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ৫ দিনের রিমান্ডে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩০২ বার
নিজস্ব প্রতিবেদক
গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় গ্রেপ্তার বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২০ জুলাই) বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির আমিনুলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেহেদি হাসান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় তাকে হাজতি পরোয়ানায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, “কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলার পাশাপাশি গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে শনিবার (১৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে বগুড়া ডিবি পুলিশের একটি দল আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন।
তার বিরুদ্ধে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার আমিনুল ইসলামকে আদালতের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews