1. admin@bogurapost.com : admin :
প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৬২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে না-এমন অবস্থান নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৭তম দিনের সংলাপে এ সিদ্ধান্ত জানায় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে মত দিলেও কিছু দল ভিন্নমত প্রকাশ করেছে। এসব দল চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আকারে তাদের আপত্তি অন্তর্ভুক্ত করতে পারবে।

আলোচনার সূচনায় আলী রীয়াজ জানান, দীর্ঘ আলোচনার পর অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে- এক ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকলে সাংবিধানিক ভারসাম্যে বিঘ্ন ঘটে। তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো এই বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। তাদের মতে, একই ব্যক্তি একাধিক পদে থাকলে কোনো সাংবিধানিক সমস্যা তৈরি হয় না।

অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশিরভাগ দলই প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করার পক্ষে মত দিয়েছে।

আলী রীয়াজ বলেন, যারা আপত্তি জানাতে চান, তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন। আমাদের পক্ষ থেকে তাদের প্রতি অনুরোধ থাকবে- চাইলে আপনারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন।

তিনি আরো বলেন, অতীতেও জাতীয় ঐকমত্যের প্রক্রিয়ায় নোট অব ডিসেন্ট যুক্ত করার নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারো তা অনুমোদনযোগ্য।

মঙ্গলবারের আলোচনায় আলোচ্যসূচির মধ্যে ছিল- প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিভিন্ন দলের প্রস্তাবের আলোকে সমন্বিত খসড়া প্রস্তাব চূড়ান্তকরণ; নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন (পিএসসি), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধানের ওপর আলোচনা।

দিনের আলোচনার শুরুতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews