1. admin@bogurapost.com : admin :
রাজধানীর মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাজধানীর মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর’র সবশেষ আপডেট: বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা ২২ জুলাই দুপুর ১২টা পর্যন্ত; কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই; বার্ন ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০; ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১; সিএমএইচে (ঢাকা) আহত ২৮, নিহত ১৬; লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে (উত্তরা) আহত ১৩, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নেই; শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১, নিহত নেই; ইউনাইটেড হাসপাতালে (ঢাকা) আহত ২, নিহত ১; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩, নিহত নেই। মোট আহত ১৬৫, নিহত ৩১ জন।

এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিক্ষোভরত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এদিন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আমরা প্রতিটা দাবি পূরণ করব। বিশ্বাস রাখেন।’

তিনি বলেন, ‘মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।’

গতকাল (সোমবার, ২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews