1. admin@bogurapost.com : admin :
বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩জন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো,নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২২), এবং বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী যাত্রী হাওয়া বেগম (৪৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত।
পুলিশের এই কর্মকর্তা জানান, সিএনজিটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটো ও ভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews