নিজস্ব প্রতিবেদক
উত্তরবঙ্গের রংপুর ও রাজশাহী বিভাগের মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে পরিবহনের ২০১৮ সালের আইনের সংশোধনী সংশোধনী ও বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশ ব্যাপি পরিবহন ধর্মঘট ডাকার আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের সেঞ্চুরি মোটলে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বগুড়া বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন,বগুড়া জেলা শ্রমিক দলের প্রখ্যাত শ্রমিক নেতা সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল,সাধারণ সম্পাদক মিন্টু খান প্রমুখ।
Leave a Reply