1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় তিন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মামা ভাগ্নেসহ নতুন মুখ অরুন শপথ নিলেন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় তিন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মামা ভাগ্নেসহ নতুন মুখ অরুন শপথ নিলেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৯১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় প্রথম ধাপে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহন করেছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, বগুড়া -১ আসনের সাংসদ সাহাদারা মান্নানের ছেলে ছোট ভাই এ্যাড মিনহাদুজ্জামান লীটন, তার ছেলে সাখাওয়াত হোসেন সজলসহ নতুন মুখ অরুন কান্তি রায় সিটন। গত ৮ মে জেলার সোনাতলা, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় অনুষ্ঠিত ভোটে তারা বিজয়ী হয়েছিলেন।
বগুড়া গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অরুণ কান্তি রায় সিটন  ঘোড়া প্রতীকে ৪১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন আনারস প্রতীকে ৩৯ হাজার ৭৫২ ভোট পেয়েছেন।
জেলার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল। ৭১ টি কেন্দ্রের মধ্যে তিনি পেয়েছেন ৩৭২৪৮ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম মন্টু পেয়েছেন ৬১৫৩ ভোট।
বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মিনহাদুজ্জামান লীটন বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪৮৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বদ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের মোটর সাইকেলের প্রতীকে পড়েছে ৭ হাজার ৩৪৫ ভোট।
চেয়ারম্যান লীটন বগুড়া -১ আসনের সাংসদ সাহাদারা মান্নানের ছোট ভাই।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews