1. admin@bogurapost.com : admin :
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি চলছে: ইসি সচিব - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি চলছে: ইসি সচিব

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ একান্তই কমিশনের সিদ্ধান্তে হবে এবং সিদ্ধান্ত নেয়া মাত্রই তা জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সব কার্যক্রম চলছে। প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, সেই অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছে।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে বাদ পড়া প্রায় সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হবে। এছাড়া মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত আইনে ভোটের এক মাস আগে সম্পূরক তালিকাও প্রকাশ করা হবে।

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৮০টি দল ঘাটতি পূরণের জন্য কাগজ জমা দিয়েছে, ৬টি দল সময় চেয়েছে এবং ৫৯টি দল কোনো জবাব দেয়নি। বিষয়গুলো কমিশনে পাঠানো হবে।

রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট প্রসঙ্গে তিনি জানান, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে ৩০টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে, ১৫টি দল সময় চেয়েছে এবং ৫টি দল রিপোর্ট জমা দেয়নি। এ বিষয়েও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সীমানা নির্ধারণ বিষয়ে সচিব বলেন, ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণের পর শুনানি শেষে আগস্টের মধ্যেই চূড়ান্ত করা হবে।

পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি জানান, ১০ আগস্ট পর্যন্ত আবেদন নেয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রি-ইলেকশন অবজারভার দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে। তাদের মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয়।

আইন-বিধি সংস্কার প্রসঙ্গে সচিব জানান, সীমানা আইন সংশোধন, ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং গণমাধ্যম নীতিমালা জারি করা হয়েছে। আচরণবিধিতে এআই অপব্যবহার রোধের বিষয় যুক্ত করার প্রক্রিয়াও চলছে।

তিনি জানান, নির্বাচনী ম্যানুয়াল দ্রুত সম্পন্ন করা হবে, ভোটগ্রহণ কর্মকর্তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী সামগ্রী ক্রয় সম্পন্ন হবে। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে প্রায় ৪৮ কোটি টাকার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews