1. admin@bogurapost.com : admin :
শিবগঞ্জে নিখোঁজের একদিন পর কচুরিপানার ভিতর থেকে কৃষকের মরদেহ উদ্ধার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

শিবগঞ্জে নিখোঁজের একদিন পর কচুরিপানার ভিতর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের একদিন পর নদীর কুচুরিপানার ভিতর থেকে তফিজার রহমান তপু( ৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে নিয়ামতপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত এসারত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায় শুক্রবার সন্ধার পর থেকে তপু নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পানননি। পরের দিন শনিবার বিকাল ৪টার দিকে এলাকার পাশ্ববর্তী বয়ে যাওয়া করতোয়া নদীর কচুরিপানার ভিতর লোকজন লাশ দেখতে পায়। পরে সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসী অনেকই বলেন নিহত তপুর মৃগীরোগ ছিল।

শিবগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুস শুকুর বিষয়টি নিশ্চিত করে জানান, কচুরিপানা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এসময় লাশের দু- হাতের ভিতর মুষ্টিবদ্ধ অবস্থায় ঘাস ছিল। ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews