1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পরিত্যক্ত ৬টি গ্রেনেড উদ্ধার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় পরিত্যক্ত ৬টি গ্রেনেড উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় একটি খাল থেকে ৬টি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে ছোটকুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পিছনের খালে এসব পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান করছে। ঢাকা থেকে  বোম ডিসপোজাল ইউনিট বগুড়ায় কাজ করবে।  তবে এসব গ্রেনেড অনেক পুরাতন বলে জানিয়েছেন পুলিশ।
সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির জানান, স্থানীয়রা প্রথমে খালে বোমাগুলো দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি এবং কিছুক্ষণ পর আরও দুটি মিলিয়ে মোট ছয়টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করে। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া হাত  বোমাগুলো অনেক পুরানো। এ বিষয়ে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews