1. admin@bogurapost.com : admin :
প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

প্রবাসীরা দেশের অর্থনৈতিক ভিত্তি টিকিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। মূলত রেমিট্যান্স পাঠিয়েই তারা দেশের অর্থনৈতিক ভিতকে শক্ত রেখেছেন। আর এই প্রবাসীদের মধ্যে অধিকাংশই শ্রমিক শ্রেণির মানুষ।
রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীদের পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদানে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখতে হবে। একইসঙ্গে দূতাবাস বা মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে, যাতে একটি ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি হয়।

কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখতে হবে। সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। বিদেশস্থ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, কোনো কর্মকর্তাই দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারবেন না। তাছাড়া কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিও করা যাবে না।

এ সময় দেশের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews