1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৮২ বার
নিজস্ব প্রতিবেদক 

বগুড়ায় প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতিতে ব্যবহৃত দুইটি ট্রাক ও গরু বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া শাজাহানপুর উপজেলার দক্ষিণ ছোট মানিক এলাকার রফিজুলের ছেলে মো: দিদার (৩৪), একই এলাকার অহিদের ছেলে মো: আব্দুল মান্নান (২৩), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার লক্ষীপুর এলাকার সাফিজল ব্যাপারীর ছেলে মো: সোহেল (২৮), ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলার সোনাপুর, ইন্দ্রনারায়নপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: জিয়াউর রহমান (৩৫) এবং ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মজিবুর রহমান মুজের ছেলে মো: জাফর হোসেন (৪৫)।

সোমবার দুপুরে বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশ  কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত  পুলিশ সুপার আতোয়ার রহমান ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলার শাজাহানপুর থানার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় প্রাণ ডেইরি ফার্মে গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রেখে ৮টি ফ্রিজিয়ান গরু (মূল্য প্রায় ১০ লাখ টাকা) এবং বিভিন্ন যন্ত্রাংশ (মূল্য প্রায় ১২ লাখ ১১ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত সম্পদের মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় শাজাহানপুর থানায় ডাকাতি মামলা দায়ের হয়। মামলার তদন্তভার গোয়েন্দা শাখার হাতে গেলে তারা অভিযান চালিয়ে গ্রেপ্তারগুলো সম্পন্ন করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের মধ্যে জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ৪টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের অভিযান চলমান রয়েছে ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews