1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালুতে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘন্টা পর স্বাভাবিক, যাত্রীদের দুর্ভোগ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া কাহালুতে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘন্টা পর স্বাভাবিক, যাত্রীদের দুর্ভোগ

  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২০৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালু রেল স্টেশনে প্রবেশের সময় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী নাইনটেন টুয়েন্টি  আপ মেইল ট্রেনের একটি বগি  লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৩ টার দিকে কাহালু ষ্টেশনের পশ্চিমে সিগন্যাল পয়েন্টে মেইল ট্রেনটি ২ নং লাইনে প্রবেশের সময় হঠাৎ একটি বগির সামনের চাকা লাইন থেকে নেমে গিয়ে লাইনচ্যুত হয়। এসময় ট্রেনটি হঠাৎ থেমে গেলে যাত্রীদের মাঝে  আতঙ্ক ছড়িয়ে পড়ে।   ঐ ট্রেনের যাত্রীগন চরম দুর্ভোগে পড়েন। তাঁরা পায়ে হেটে ষ্টেশনের দিকে এসে তাঁদের গন্তব্য স্থানে চলে যায়।
কাহালু রেল স্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার মোঃ আশরাফ আলী জানান,সান্তাহার গামী দোলনচাঁপা আন্তনগর ট্রেনটি  ১নং  লাইনে নিতে নাইনটেন টুয়েন্টি  আপ ১৯/২০ ট্রেনটি ২ নং লাইনের জন্য সিগন্যাল পয়েন্ট দেয়া হয়। ট্রেনের লাইনচ্যুত ঘটনাটি উর্ধতন কর্তৃক্ষকে অবহিত করা হয়েছে। ঐ মেইল ট্রেনটি  ১ নং লাইন থেকে ২ নং লাইনে প্রবেশের সময় ট্রেনটির  পিছনের একটি বগি ১ নং লাইনে আটকে যায়। ফলে ঐ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।  তবে এঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটে নি। প্রায় দেড় ঘন্টার ব্যবধানে ১ নং লাইন থেকে আটকে যাওয়া বগি সরিয়ে ফেলা হলে   ঐ লাইনে  পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। তবে ২ নং লাইনে লাইনচ্যুত বগিটি পড়ে থাকতে দেখা গেছে।  রংপুর, লালমনিরহাট, বোনারপাড়া থেকে সান্তাহার হয়ে  ঢাকা গামী সকল ট্রেন চলাচল সাময়িক  বন্ধ থাকলেও  উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ  পুনরায় চালু  হয় । এতে কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews