1. admin@bogurapost.com : admin :
সাগরে ২০ জেলেসহ ট্রলার ডুবি, উদ্ধার ১৫ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

সাগরে ২০ জেলেসহ ট্রলার ডুবি, উদ্ধার ১৫

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার

কলাপাড়া (পটুয়াখাল) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এদর মধ্যে ১৫ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ জেলে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে একটি মাছধরা ডিঙ্গি ট্রলার ডুবে যাওয়া ট্রলারটির ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এরপর নামবিহীন আরেকটি ট্রলার একজন জেলেকে উদ্ধার করে। এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে এফবি সাজেদা নামের একটি মাছধরা ট্রলার আরো এক জেলেকে উদ্ধার করে।

রোববার (১৭ আগস্ট) ভোররাতে সাগরে শেষ বয়ার ৯০ কিলোমিটার অভ্যন্তরে উত্তাল ঢেউয়ের তোরে ট্রলারটি ডুবে যায়।

এখনো নিখোঁজ রয়েছে আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮) ও শাহাবুদ্দিন (৪৫) নামের ৫ জেলে। গুরুতর অসুস্থ জেলেদের কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিখোঁজ সবার জেলেদের বাড়ি চট্রগ্রামের বাঁশখালি এলাকায়।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত শনিবার চট্রগ্রামের বাঁশখালি থেকে ওই ট্রলারটি নিয়ে এসব জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা প্লাষ্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে দুই দিন ভেসে থাকার পর তাদের উদ্ধার করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে অবহিত করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews