1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার গাবতলীতে হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩০৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলীতে ডাকাতির পর রাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়ি দুর্গাহাটা গ্রামে ৮ বছরের নাতিকে নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়িভাড়া নেয়ার কথা বলে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত রাজিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতি কাফির হাত-পা বেঁধে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় নগদ প্রায় ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। রাজিয়া চিৎকার করার চেষ্টা করলে তাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews