নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরতলির কালশিমাটিতে খৎনা করানোর সময় শাওন (৮) নামের এক শিশুর লিঙ্গের মাথা কেটে ফেলেছে (ওস্তাদ) বাবরি। এতে শিশুটি গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনাটি শনিবার সকালে পৌরএলাকার নিশিন্দারায় ঘটেছে। এ ঘটনায় আহত শিশু শাওনের বাবা থানায় লিখিত এজাহার দায়ের করেন।
শিশুটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার ( ৩০ আগস্ট)সকাল সাড়ে ১০ টায় কালশিমাটি পূর্বপাড়ার আবু বক্কর প্রামানিক (৩৩) এর ছেলে মো. শাওন প্রামানিক (৮) কে, খৎনা করানোর জন্য শহরের ১৬ নং ওয়ার্ড নিশিন্দারার পাইকপাড়া আনিছার রহমান (৫০) নামের ব্যক্তিকে বাড়িতে ডাকেন। খৎনা করার জন্য আনিছার রহমান শিশুর গোপন অঙ্গের অবশিষ্ট চামড়া না কেটে মাথা কেটে ফেলেন এবং তা পকেটে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, বলে অভিযোগে উল্লেখ করা হয়। শিশুটি মারাত্মকভাবে আহত হয়ে চিৎকার শুরু করে আশেপাশের পাড়া-প্রতিবেশীরা ছুটে আসে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশু শাওনের অবস্থা আশঙ্কাজনক।
একই দিন দুপুরে ২ টায় আসামি দুলু (৪৫), শিশুর বাবাকে মোবাইল ফোনে বলে, মামলা করলে তার পরিবারকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির জানান,
ভুক্তভোগীর বাবা আবু বক্কর প্রামানিক থানায় লিখিত এজাহার দিয়েছেন। আমরা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply