1. admin@bogurapost.com : admin :
কানাডায় জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন সেবা চালু - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

কানাডায় জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন সেবা চালু

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনাবাসী নাগরিকদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন। এ সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রতীক হিসেবে তিনি কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন।

শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিইসি বলেন, যেখানেই তারা থাকুক না কেন, সব নাগরিক যখন অংশগ্রহণ করতে পারে তখনই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক হয়। তিনি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার আরো সহজলভ্য করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি জোর দিয়ে বলেন, প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সেভাবেই তাদের দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সিইসি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

নতুন এই কর্মসূচির আওতায় এখন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিসে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আয়ুব।

কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে জাতীয় উন্নয়নে তাদের অবদান যেমন গুরুত্ব পাবে, তেমনি তাদের কণ্ঠস্বরও দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews