1. admin@bogurapost.com : admin :
মালয়েশিয়ায় কর্মী প্রেরণ : ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কোম্পানির বিরুদ্ধে দুদকের মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ : ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কোম্পানির বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে চুক্তি ভঙ্গ ও অনিয়মের মাধ্যমে পাঁচগুণ অর্থ বা ১১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে পৃথক ১৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক জানিয়েছে, এর আগেও একই ধরনের অভিযোগে ১২টি ওভারসিজ কম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ৩৩ জনের বিরুদ্ধে ১১২৮ কোটি টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

নতুন ১৩টি কম্পানি যুক্ত হওয়ায় সব মিলিয়ে মোট ২৫টি কম্পানির ৬৪ জনের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হচ্ছে এবং সম্মিলিতভাবে আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২২৮৮ কোটি টাকা।

২০২২ সালের আগস্টে শ্রমবাজার পুনরায় খোলার পর থেকে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য ৫ লাখ ৩২ হাজারের বেশি কোটা বরাদ্দ রেখেছিল। এর মধ্যে ৪ লাখ ৭৬ হাজার শ্রমিক তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

তবে রিক্রুটিং এজেন্সিগুলো নির্ধারিত সময়ের আগে টিকিট সরবরাহ করতে না পারায় প্রায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মী বিমানে উঠতে পারেননি।

এ ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি মালয়েশিয়ায় ১৭ হাজার কর্মীর কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হওয়ার জন্য সিন্ডিকেট নামে পরিচিত ১০০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে দায়ী করেছে।

মালয়েশিয়া কর্তৃপক্ষ এই ১০০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর অনুমতি দিয়েছিল। তবে নিয়োগ প্রক্রিয়ায় অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ার বেঁধে দেওয়া সময়সীমার আগে প্রায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মী পাঠাতে ব্যর্থ হয় সংস্থাগুলো।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews