নিজস্ব প্রতিবেদক
বগুড়া কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের দরগা হাট এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী মা ছেলে নিহত এবং চালক আহত হয়েছেন। সোমবার দিনগত রাতে বগুড়া ভান্ডার ফ্যাক্টরির সামনে, বগুড়া টু নওগাঁ গামী সড়কে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় এ দুঘটনা ঘটেছে।
নিহতরা হলো, আদমদিঘী উপজেলার ইন্দাইল এলাকার রতন মিয়ার স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও ছেলে আয়াত (৬)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিতাই চন্দ্র সত্যতা নিশ্চিত করে জানান, রাতে সিএনজি যোগে আদমদিঘি যাওয়ার পথে কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে বগুড়া ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে আইনুন নাহার আশা নিহত হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত শিশু আয়াত ও সিএনজি চালক অজ্ঞাত (৫৫) কে, উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন। সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।
Leave a Reply