নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের আয়োজনে এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। শনিবার বাদ জোহর দলীয় কাযালয়ের সামনে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মনিসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply