নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর উপজেলার বারপুর স্কুলপাড়ায় ঘুমান্ত অবস্থায় স্বামীর হাত পা বেঁধে লিঙ্গ কর্তন করেছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়া গ্রামে। আহত স্বামীর নাম রাজু মিয়া (৩৮)। সে বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর পুত্র।
আহত রাজুর বোন তানিয়া আক্তার জানান, আমার ভাই পেশায় ড্রাইভার। সে এক বছর আগে ২য় বিবাহ করেছে। এ নিয়ে প্রথম বউ তানজিলার সাথে তারপর থেকেই পারিবারিক দ্বন্দ চলে আসছিল। তার জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে সে গাড়ী চালিয়ে বাড়িতে এসে ঘুম দেয়। তারপর আমার ১ম ভাবী ওড়না দিয়ে হাত-পা বেঁধে তার পুরষাঙ্গ কর্তন করেছে। বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply