বগুড়াপোস্ট ডেস্ক
নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে চীনা প্রতিনিধিদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সব রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে চীনের ফরেন অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ান-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ উদ্বেগ জানান জামায়াত আমির।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে জামায়াতের আমির চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর, অর্থনৈতিক অগ্রগতি এবং দলীয় ও সরকারি পর্যায়ে দ্বিপাক্ষিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বাংলাদেশের গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি চীনা প্রতিনিধিদের অবহিত করেন জামায়াত নেতারা। পাশাপাশি দলটির পক্ষ থেকে দাবি করা হয়- পার্শ্ববর্তী দেশে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘দেশবিরোধী ষড়যন্ত্রে’ লিপ্ত রয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে জামায়াতের অবস্থান জানিয়ে বলা হয়, সংস্কার শেষে যেকোনো সময় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। ক্ষমতায় গেলে সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দলটি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply