1. admin@bogurapost.com : admin :
ন্যায়বিচার পাওয়া জনগণের রাষ্ট্রীয় অনুগ্রহ নয়: প্রধান বিচারপতি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ন্যায়বিচার পাওয়া জনগণের রাষ্ট্রীয় অনুগ্রহ নয়: প্রধান বিচারপতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার

বরিশাল প্রতিনিধি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ। ন্যায়বিচার পাওয়া জনগণের অধিকার, কোনো রাষ্ট্রীয় অনুগ্রহ নয়।

বৃহস্পতিবার বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, মামলার জট কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট এবং বিচারকদের সক্ষমতা বৃদ্ধি জরুরি। আঞ্চলিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচার ব্যবস্থা আরো কার্যকর হবে।

প্রধান বিচারপতি বলেন, অন্তর্বর্তী সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে। বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ কর্মসূচির সফল বাস্তবায়নে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অন্তর্বর্তী সরকার নিবিড়ভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে সরকারের আন্তরিক সহযোগিতায় দেশের আদালতগুলোতে বিরাজমান মামলার জট নিরসনে বিভিন্ন স্তরে বিচারকের পদ সৃজন হয়েছে, যা অদূর ভবিষ্যতে মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের বিষয়ে আইন মন্ত্রণালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছে। বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি।

সেমিনারে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আর্লড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিশেষ অতিথির বক্তব্য করেন। স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।

এর আগে ইউএনডিপির প্রতিনিধিদের নিয়ে প্রধান বিচারপতি বরিশাল জজ আদালত ক্যাম্পাস পরিদর্শন করেন। প্রধান বিচারপতি ঘণ্টাব্যাপী সময়ে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান প্রতিনিধি দলকে।

পরিদর্শনের বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন জানান, ইউএনডিপি আয়োজিত বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নিতে প্রধান বিচারপতি বরিশালে এসেছেন। প্রধান বিচারপতি বরিশালের আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দল এদেশের গরীব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে হয় তার আশা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews