1. admin@bogurapost.com : admin :
বগুড়া সারিয়াকান্দীতে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া সারিয়াকান্দীতে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া সারিয়াকান্দী উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে সারিয়াকান্দী টু বগুড়া গামী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন গুরুতর আহত ২ জন।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার সময় সারিয়াকান্দী উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের কাঁঠালতলায় সারিয়াকান্দী টু বগুড়াগামী সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি নিহত চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে শুকুর আলী (৪০), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুঠিবাড়ীর বিমল চন্দ্রের ছেলে বিপুল চনদ্র (৩৮), স্ত্রী মমতা রানী (৩২)।

আহতরা হলেন,  নিহত বিপুল চন্দ্রের মেয়ে রুপা (১২) ও ছেলে বিপ্লব (৫)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সারিয়াকান্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামিউল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, দুঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশা আটক করে থানায় আনা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews