1. admin@bogurapost.com : admin :
৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। 

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

পিএসসি আগেই জানিয়েছিল, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি; অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে।

পিএসসি ইতিমধ্যে এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

এর আগেই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৩ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করেছিল কমিশন। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় ৯ মে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews