1. admin@bogurapost.com : admin :
বগুড়ার আদমদিঘীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা–মেয়ের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার আদমদিঘীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা–মেয়ের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় চার্জারচালিত মোটরসাইকেল (স্কুটি) আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সান্তাহার ইউপির ছাতনী গ্রামের কোরআন শিক্ষিকা নাজিরা আক্তার মিম (২৭) ও তাঁর দুই বছরের শিশু কন্যা নাজিফা আক্তার। আহত নাজিরার স্বামী স্থানীয় এক মসজিদের ইমাম রমজান আলী তোতা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশুখাদ্য ভর্তি একটি পিকআপ বগুড়ার দিকে যাওয়ার পথে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা–মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওযা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের আবেদনে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে গেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews