1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল হত্যার মূলহোতা জামিল গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল হত্যার মূলহোতা জামিল গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার কাহালুর আলোচিত যুবদল নেতা রাহুল সরকার হত্যাকাণ্ডের মূলহোতা জামিল হোসেনকে (৪৬) গ্রে’প্তা’র করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

ডিবি বগুড়ার ওসি মো. ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অ’ভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত জামিল কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে। হত্যাকাণ্ডের পর সে শেরপুরের গাড়িদহ এলাকায় আ’ত্মগোপনে ছিল।

মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে লিজ নেওয়া একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় যুবদল নেতা রাহুল সরকার হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই পুকুর লিজ নেওয়া নিয়ে নি’হ’ত রাহুল, তার চাচা সালাম ও আসামি জামিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এই হ’ত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহত রাহুল সরকার বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং কইগাড়ি এলাকার সাবেক বিএনপি নেতা সোবাহান সরকারের ছেলে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews