1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ইজিবাইক চুরি-ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ইজিবাইক চুরি-ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ায় অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি এবং ছিনতাই চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে শাজাহানপুর ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ সুলতান, মোছাঃ মল্লিকা, মোঃ সুমন, মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল, মোছাঃ সুমাইয়া বেগম এবং মোঃ মাসুদ রানা। অভিযানে চুরি যাওয়া অটো ও ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চক্রের সদস্যরা স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে চালকদের আস্থা অর্জন করত এবং নির্জন স্থানে গিয়ে গাড়ি ছিনতাই করত। ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে তার অটো মিশুকগাড়ী ছিনতাই করা হয়। এরপর দুই থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এরমধ্যে এ চক্রের শীর্ষ সদস্য মোঃ সুলতানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২০টি মামলা বিচারাধীন রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পলাশ বলেন,  গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং সকলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews