নিজস্ব প্রতিবেদক
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ উপলক্ষে বুধবার বিকেলে (৮ অক্টোবর) বগুড়া সিভিল সার্জন অফিসের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নুর ই শাদীদ, এমওসিএস ডা. সাজ্জাদ শাহী, ডা. মোঃ নাফিউর রহমান, WHO এর প্রতিনিধি ডা. তারিক রেজা, বগুড়া জেলার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে টিসিভি ক্যাম্পেইন এর বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করা হয়। এ ক্যাম্পেইন সফল করতে জেলার সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ আগামী ১২ অক্টোবর শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকে। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং এরপর ইপিআই কেন্দ্র এবং স্থায়ী কেন্দ্রগুলোতে এ টিকাদান করা হবে। এখন যাদের টিকা নিবন্ধন হয়নি, তাদেরকে টিকাদান চলমান সময়ের মধ্যে নিবন্ধন করার আহবান জানানো হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply