নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূজামন্ডপের পার্শ্বে মদ্য পান করে ৪ যুবকের মৃত্যু এবং অসুস্থ্য আরও দুই যুবক। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭ টার উপজেলার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামন্ডপের পার্শ্বে ৫ যুবক মদ্য পান করে অসুস্থ্য হয়ে পড়ে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে গত দুই দিনে ৪যুবকের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার খোট্টপাড়ার পুর্বপাড়ার মৃত হাবিবুর রহমান মন্ডলের ছেলে মিজানুর রহমান মন্ডল ওরফে লিটন(৪০), একই এলাকার সোনারপাড়ার আব্দুল হান্নান খোকার ছেলে নাছিদুল ইসলাম (২৭), একই এলাকার সুলতান মাহমুদের ছেলে আব্দুল মানিক(৩০), এবং একই এলাকার আব্দুল আল কাফি(৩০)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করে জানান,শারদীয় দূর্গাপূজা/২০২৫ এর দশমীর দিন(২ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় নাছিদুল ইসলামসহ ৫ জন শাজাহানপুর থানাধীন বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামন্ডপের পার্শ্বে মদ্য পান করে। এরপর তারা অসুস্থ্য হয়ে বমি করতে থাকে। পাশ্বের লোকজন তাদের ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ( ৮ অক্টোবর) মিজানুর রহমান, ৯ (অক্টোবর) রাতে নাছিমুল এবং শুক্রবার ( ১০ অক্টোবর) দুপুরে মানিক এবং রাতে কাফির মৃত্যু হয়। অসুস্থ্য রঞ্জু মিয়া মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরও জানান, মৃত্যুদের ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply