নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেছেন, বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার সকল শর্ত অনেক আগে থেকেই পুরুন করে আসছে।
আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হবে।
তিনি সোমবার (২০ অক্টোবর) বগুড়া পৌর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন। আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, সিটি কর্পোরেশন হওয়ার যাবতিয় যোগত্যা বগুড়ার রয়েছে। যে পৌরসভা ৫ কোটি ট্যাক্স আদায় করতে পারে তা সিটি কর্পোরেশন হওয়ার যোগ্যতা রাখে, সেখানে বগুড়া পৌরসভা ৪০ কোটি টাকার ট্যাক্স আদায় করে থাকে। এছাড়াও মোট জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্বসহ অবকাঠামোগত বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার দিক দিয়ে এগিয়ে। সিটি কর্পোরেশন হতে যেসব শর্ত থাকতে তা বগুড়া পৌরসভার আছে।
পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, বগুড়া পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন,নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক কাউন্সিলর এরশাদুল বারী, পরিমল চন্দ্র দাসসহ কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply