নিজস্ব প্রতিবেদক
বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানকে ঢাকা শাহাবাগ থানা পুলিশ বগুড়া থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। গত সোমবার(২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের নারুলী বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির।
সাকিব খানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।
শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানান, পুলিশ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে শাহবাগ থানায় সাকিবের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই সাকিবকে আদালতে নেওয়া হবে।
Leave a Reply