1. admin@bogurapost.com : admin :
সাদ মুসা গ্রুপের কর্ণধার মহসিন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাদ মুসা গ্রুপের কর্ণধার মহসিন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৩৮ বার

বগুড়াপোস্ট

 

চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিন ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির পরিচালক শামীমা নার্গিস চৌধুরীকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এ বিষয়ে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, প্রিমিয়ার ব্যাংকের ৭টি মামলার মোট ৪৬৭ কোটি টাকার চেক ডিজঅনার হয়েছে। আজকের মামলাটি ছিল ৫ কোটি ১৬ লাখ টাকার। এর আগের প্রধান বিচারপতির আদালত থেকে তাকে আজকের দিন পর্যন্ত সময় দিয়ে বলা হয়েছিলো, ৬ জুনের মধ্যে ৫ কোটি টাকা দিলে বিদেশ যেতে অনুমতি দেয়া হবে। তবে আজ তারা টাকা না দিয়ে আরও সময়ের আবেদন করেন।

তিনি আরও বলেন, এর আগে সিএমএম আদালত এবং দায়রা আদালত তাকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে সেটি হাইকোর্ট স্থগিত করেন ৬ মাসের জন্যে। পরে মামলা চেম্বার আদালত হয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে আসে।

মোহাম্মদ মহসিন চট্টগ্রাম শহরের পূর্ব নাসিরাবাদের হাজি নুর আহমদ রোডের চৌধুরী ভিলার বাসিন্দা। তার বিরুদ্ধে ১০টি ঋণ খেলাপের মামলা রয়েছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ মুসা গ্রুপের ৩ হাজার কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
আদালত আদেশে উল্লেখ করেছেন, ঢাকা ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখা থেকে এমএ রহমান ইন্ডাস্ট্রিজের নামে ৮৩ কোটি টাকা ২০ লাখ ৩৬ হাজার ৬৫৫ টাকা ঋণ নেন মোহাম্মদ মহসিন। কিন্তু তা পরিশোধ না করে মেরে দেয়ার ঘটনায় খেলাপি হয়ে যায়। তারপর খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ মামলা হয়। ২০২৩ সালের ২৬ নভেম্বর মামলাটি করা হয়। এ ঋণ দুই বার পুনঃতপশিল করা হয়। সুদও মওকুফ করা হয়েছে। তারপরও মহসিন কোনো ঋণ পরিশোধ করেননি। এ অবস্থায় বিবাদীরা বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধ না করে দেশত্যাগের পাঁয়তারা করছেন। তাই আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews