1. admin@bogurapost.com : admin :
অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়াই ভালো, সংস্কারের পরই নির্বাচন : প্রধান উপদেষ্টা  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়াই ভালো, সংস্কারের পরই নির্বাচন : প্রধান উপদেষ্টা 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত সংক্ষিপ্ত করা যায় ততই ভালো। সংস্কার কাজের গতি নির্ধারণ করে দেবে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে।’ বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন ড. ইউনূস। বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন তিনি ।

ড. মুহাম্মদ ইউনুস এএফপিকে জানান, শেখ হাসিনার সরকারের পতনের পর দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যেতে নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। তিনি বলেন, ‘সংস্কার কাজের গতিই নির্ধারণ করবে নির্বাচন কত দ্রুত অনুষ্ঠিত হবে।’

শান্তিতে নোবেলজয়ী ও ক্ষুদ্রঋণের অগ্রদূত ড. ইউনুস বাকুতে দেওয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে এগিয়ে নেবে। তিনি আরও বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে, আমরা যত দ্রুত প্রস্তুত হব, তত দ্রুতই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর পর নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনার দায়িত্ব নেবেন।’

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা জানান, সংবিধান সংশোধনের সম্ভাবনা, সরকার কাঠামো, সংসদ এবং নির্বাচনী বিধিমালা নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো দরকার। এ সময় তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যত সংক্ষিপ্ত রাখা যায় ততই ভালো।’

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছি যে, যত তাড়াতাড়ি আমরা প্রস্তুত হব, আমরা তত দ্রুত নির্বাচন দিতে পারব। যাতে নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করতে পারেন। আমাদের একটা অন্তর্বর্তী সরকার আছে, তাই আমাদের সময়কাল যতটা সম্ভব, সংক্ষিপ্ত হওয়া উচিত।’

বাংলাদেশে হাজার হাজার মানুষ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে অংশ নেয়। পরে এই বিক্ষোভ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয় এবং জাতীয় আন্দোলনে রূপ নেয়। পুলিশের কঠোর দমন-পীড়নে ফলে ৭ শতাধিক মানুষ নিহত হয়। এরপর, হাসিনা ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে চলে যান।

হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশ অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অন্যতম। স্থিতিশীলতা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘যেকোনো সরকারই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হবে, আমরাও তাই।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করছি যে, আমরা এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারব।’ তবে এসব বিষয় নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে ইঙ্গিত দিয়ে বলেন, ‘বিপ্লবের মাত্র তিন মাস পার হয়েছে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews