1. admin@bogurapost.com : admin :
অভ্যুত্থানে সংঘটিত ১৯ মামলায় চার্জশিট দিল পুলিশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অভ্যুত্থানে সংঘটিত ১৯ মামলায় চার্জশিট দিল পুলিশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৩৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলার সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে অদ্যাবধি ১৯টি মামলায় চার্জশিট দাখিল করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে রয়েছে ৮টি হত্যা মামলা এবং ১১টি অন্যান্য অভিযোগে দায়েরকৃত মামলা।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, চার্জশিট দেওয়া ৮টি হত্যা মামলার মধ্যে শেরপুরে ৩টি, ফেনীতে ১টি, চাঁদপুরে ১টি, কুমিল্লায় ১টি, কুড়িগ্রামে ১টি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় করা ১টি মামলা অন্তর্ভুক্ত।

অন্যদিকে, অন্যান্য ধারায় করা ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীনে একটি করে, চাঁপাইনবাবগঞ্জে ৩টি, সিরাজগঞ্জে ২টি, পাবনায় ১টি, জামালপুরে ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তাধীন ২টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গণ-অভ্যুত্থান চলার সময় করা সব মামলার সততা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিবিড় তদারকি করছেন। পাশাপাশি, অন্যান্য মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews