1. admin@bogurapost.com : admin :
আওয়ামী লীগ রাতের ভোট দিনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিল: বগুড়ায় মান্না - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আওয়ামী লীগ রাতের ভোট দিনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিল: বগুড়ায় মান্না

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্য’র সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণ দেশে কোন নির্বাচিত সরকার পায়নি। রাতের ভোট দিনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে। সকল মন্ত্রণালয়ে তাদের নেতাকর্মীরা এককভাবে কাজ করেছে। যে কারণে দেশের ১৮ কোটি জনগণ সব কিছু থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও এখনও তার দোসরার দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। তারা আবারো দেশে অস্থিতিশলী পরিস্থিতি সৃষ্টির করার জন্য ষড়যন্ত্র করছে। তাদের কোন ষড়যস্ত্র আর বাস্তবায়ন হতে দেয়া যাবে না।

 

বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সভায় ছাইহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, কোষাধ্যক্ষ শাহনাজ হক রানু, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজিব। এসময় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্য ঢাকা মহানগরের নেতা এ্যাডভোকেট জাকির হোসেন, বাবুল হাওলাদার, নাগরিক ঐক্য’র নেতা ডাঃ মোহাম্মাদ সামসুল আলম মুক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এ্যাডভোকেট আবু রায়হান, নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা সাইদুর রহমান সাগর, বগুড়া শহর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব পপি বেগম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, ধুনটের সাধারণ সম্পাদক মুকুল হাসান বাবু প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews