1. admin@bogurapost.com : admin :
আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে দেশি-বিদেশি চাপ নেই: প্রেস সচিব - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে দেশি-বিদেশি চাপ নেই: প্রেস সচিব

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না। এটা নির্বাচন কমিশনও বার বার বলেছে। আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের ওপর দেশি-বিদেশি কোনো ধরনের চাপ নেই। বরং সবাই বলছে, এত বড় খুন-হত্যাযজ্ঞের পরও আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না।

শুক্রবার মাগুরা সদরের নবগঙ্গা নদীর তীরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, আগে নির্বাচনে একটি আসনে একজন প্রার্থীকে দেখা যেত, আর কেউ নেই। এমন একজন প্রার্থী থাকা আসনের ক্ষেত্রে আরপিওতে সংশোধনী আনা হচ্ছে। আপনি না ভোটও দিতে পারবেন। এটা করার মূল কারণ, আপনারা জানেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে এমন হয়েছে। এই নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের এইচটি ইমামসহ যারা ছিলেন; তারা এমন একটা মেনুপুলেট করলেন। ১৫৪ আসনে ভোটে তারা এককভাবে প্রার্থী হয়ে জিতে গেলেন। নির্বাচন হওয়ার আগে ১৫৪ আসনে জিতে গেল। নির্বাচন হলো না। আপনি ভোট দিতে পারলেন না। আওয়ামী লীগের সব প্রার্থী জিতে গেল। এটার জন্য মূল দায়িত্বে ছিলেন এইচটি ইমমাসহ আওয়ামী লীগের নেতারা। এ রকম নির্বাচন যেন বাংলাদেশে আর না হয়। বাংলাদেশের মানুষ যে তার ভোটটা প্রার্থীকে দিতে পারেন। যেন নির্বাচিত করতে পারে সেই জন্য বিধানটা করা হচ্ছে।

শফিকুল আলম বলেন, জুলাই সনদ সাইন হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনে অনুষ্ঠানে সব দল একমত হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, পিসফুল ও ফ্রি-ফেয়ার।

এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির, সদর থানার ওসি আইয়ুব আলীসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews