নিজস্ব প্রতিবেদক
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ ও বিশাল র্যালী করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরী। শুক্রবার সকাল ৯ টায় বগুড়া শহীদ খোকন পার্কে মহানগরী সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ারুল ইসলাম মাস্টারের পরিচালনায় শ্রমিক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও সংগঠনের উপদেস্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, রুহুল কুদ্দুস ডিলু, আসলাম হোসেন বিপু, পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া অঞ্চলের সেক্রেটারী এজাজ আহম্মেদ আসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল, নুর আলম, বাবলু প্রাং, জিয়া আলম,শাহিনুর আলম, লুৎফর রহমান, মেহেদী হাসান, আব্দুল কাদের রানা, মোরশেদুল ইসলাম সুইট, শাহজাহান সাজু, আব্দুল হাই, জামিল মাহমুদ, আব্দুল কুদ্দুস, শাহাদত হোসেন, আতিকুল ইসলাম সহ ৩০ টি ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। ফেডারেশনের আয়োজনে রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও পতাকায় শোভিত, শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের স্লোগানে মুখরিত বর্ণাঢ্য র্যালিটি শহীদ খোকন পার্ক হতে বের হয়ে কোর্ট চত্বর, থানা মোড়, সাতমাথায় হয়ে আবারো খোকন পার্কে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি অসুস্থ অসহায় শ্রমিকদের মাঝে খাবার প্যাক বিতরণ করেন। সমাবেশে প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ শ্রমিকরাই। ভ্যানও রিকশাচালক ভাইয়েরা তাদের রিকশাকে অ্যাম্বুলেন্স বানিয়ে আহত যোদ্ধাদের হাসপাতালে নিয়ে গেছেন। ট্রাকচালক ভাইয়েরা তাদের ট্রাক দিয়ে রাস্তা আটকে পুলিশের গতিরোধ করেছে। জুলাইয়ে শহীদদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন শ্রমিক ভাইয়েরা। সেই শহীদ শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার শ্রমিকদের সকল দাবি মেনে নিয়ে তাদের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে ইনশাআল্লাহ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply