1. admin@bogurapost.com : admin :
আসন্ন বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ছে: পরিকল্পনা উপদেষ্টা - BoguraPost
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল বগুড়ায় আবু তালেব হত্যা মামলার রায়ে ৩ জনের আমৃত্যু কারাদন্ড ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

আসন্ন বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ছে: পরিকল্পনা উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩১৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমি যদি সংশোধিত বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের তুলনা করি; তাহলে কিন্তু প্রস্তাবিত বাজেটের আকার সংশোধিত চলতি বাজেটের আকারের চেয়ে বড় হবে। প্রায় সব খাতেই সংশোধিত বাজেট থেকে প্রস্তাবিত বাজেটের বরাদ্দ, উন্নয়ন বাজেটও একটু বেশি। খুব সম্ভবত শিক্ষাখাতে সবচেয়ে বেশি।

তিনি বলেন, উন্নয়ন বাজেটে স্বাস্থ্যখাতে অতটা বাড়ানো যায়নি। কারণ স্বাস্থ্যের সমস্যাটা ছিল, জেলা-উপজেলা পর্যায়ে অনেক অবকাঠামো তৈরি করা হয়েছে। সেগুলো কোথাও চালু নেই, কোথাও ডাক্তার নেই, কোথাও স্বাস্থ্য সরঞ্জাম নেই। সেগুলো বরং পরিচালন বাজেটে মানে রাজস্ব বাজেটে সেটা প্রতিফলিত হবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ঘাটতি বাজেট দিয়ে তা পূরণে ঋণ নিয়ে জনগণের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। তাই আসছে বাজেট ছোট হবে। ঋণ পরিশোধের দায় আছে। ভর্তুকি কমানো যাবে না। এবারের বাজেট শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট।

তিনি আরো বলেন, এবারের বাজেটে মূল্যস্ফিতি কমিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, টাকা ছাপিয়ে যে খরচ হয় তা মূল্যস্ফীতির উপর চাপ ফেলে। এবারের বাজেটে দায়িত্ব জ্ঞানহীন কোনোকিছু করা হবে না। সরকার আর নতুন করে মেগাপ্রকল্প হাতে নেবে না। চলমান প্রকল্পগুলোতে অর্থের অপচয় এবং অনিয়ম বন্ধে সরকার তৎপর থাকবে।

তিনি বলেন, সরকারের কষ্ট হলেও জ্বালানির বকেয়াগুলো পরিশোধ করে দেওয়া হচ্ছে। সরকার বকেয়া শূন্যে নামিয়ে আনতে চায়।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমিয়ে আনা, টেকশই ব্যবস্থাপনাই এবারের বাজেটের মূল লক্ষ্য। ঋণের ফাঁদে যেন না পড়ে দেশ, সে ব্যাপারে সতর্ক থাকবে সরকার। চেষ্টা থাকবে রাজস্ববৃদ্ধি ও বাজেটের ঘাটতি কমানো।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews