1. admin@bogurapost.com : admin :
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত বেড়ে ৫১৬ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত বেড়ে ৫১৬

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ইরানে বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫১৬ জন আহত হয়েছেন। বন্দরের সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার (২৬ এপ্রিল) দেশটির কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বন্দর আব্বাস রাজধানী তেহরান থেকে ৬২০ মাইল দক্ষিণে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের স্থান থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের গোলা উঠতে দেখা গেছে।

ইরানের কর্মকর্তাদের মতে, ভয়াবহ এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইরানের কাস্টমস কর্তৃপক্ষ। তাতে জানানো হয়, শনিবারের বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জরুরি পরিষেবার বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে ৪০৬ জন আহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে ঘটনাস্থলে দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলার ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়েছে খালিজ টাইমস জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ এই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ৫১৬ জনেরও বেশি হয়েছে। শত শত মানুষকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

হরমোজগান প্রদেশের সংকট ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা সতর্কতা জারি করেছেন।

এর আগে, হরমোজগান বন্দর ও সমুদ্র প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ বলেছেন, শহীদ রাজাই বন্দর ডকের কাছে বিস্ফোরণটি ঘটেছে। আমরা আগুন নেভাচ্ছি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews